চট্টগ্রাম মহানগরীতে রবিবার গভীর রাতে ২৬টি চোরাই মোবাইল ফোন ও ২৫০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হলো জাহেদ ওরফে জাহিদ। এ সময় কলিন ওরফে খলিল নামের অপর একজন পালিয়ে যায়।
পুলিশ জানায়, চোরাই মোবাইল ও ইয়াবা বিক্রির খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার কাছে একটি ল্যাপটপও পাওয়া যায়। সোমবার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও চোরাই মোবাইল কেনাবেচার অভিযোগে দুটি মামলা হয়েছে।
