চট্টগ্রামে তরুণ হত্যার আসামি ঢাকায় গ্রেফতার

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ২১:২১

চট্টগ্রাম নগরীতে পেটে স্ক্রু ড্রাইভার দিয়ে আঘাত করে এক তরুণকে হত্যার আসামি মো. সোহেলকে সোমবার ঢাকার মালিবাগ থেকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের অফিসের পাশে একটি গ্যারেজে ঐ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের নাম মো. নাহিদ (১৯)।

খুলশী থানা পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর সোহেল পালিয়ে ঢাকায় চলে যায়। খবর পেয়ে পুলিশের একটি টিমও তার পেছনে রওনা হয়। পরে মালিবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়।