কুমিল্লায় পবিস-২ কর্মকর্তাদের মতবিনিময় সভা

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ২১:২১

কুমিল্লার ছয়টি উপজেলার পল্লী বিদ্যুতের শিল্প ও বাণিজ্যিক সংযোগের জন্য আবেদন দাখিলকারীদের সঙ্গে সোমবার মতবিনিময় সভা করেছে পল্লী বিদ্যুত্ সমিতি (পবিস)-২।

পবিস-২ কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যুত্ সংযোগের জন্য আবেদন দাখিলকারী, সমিতির সকল অফিস প্রধান এবং দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।