কিশোরগঞ্জ শহরের দুই এলাকার কিশোরদের মধ্যে রবিবার রাতে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে শহরের আখড়া বাজার এলাকার ২০/২৫ জন কিশোর দেশীয় অস্ত্র নিয়ে নগুয়া এলাকায় হামলা চালায়। তারা কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে। এ সময় নগুয়া এলাকার কিশোর গ্রুপ হামলাকারীদের প্রতিরোধ করার চেষ্টা করলে সংঘর্ষ হয়। কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
