আমতলীতে সোমবার এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ইব্রাহিম হাওলাদার (৪৫)। তিনি পশ্চিম কলাগাছিয়া গ্রামের মৃত মৌজে আলীর ছেলে।
গ্রামবাসী জানান, ইব্রাহিম হাওলাদার রবিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে কলাগাছিয়া গ্রামের ইউনুস সিকদার তার ধান খেতে ইব্রাহিমের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আমতলী থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রী জানান, লাশ উদ্ধার করে বরগুনা মর্গে পাঠানো হয়েছে।
