ভোলার ইলিশায় মেঘনা নদীতে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করায় ১২ জেলেকে ৪ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিরার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন এ জরিমানা আদায় করেন। ভোলার সিনিয়র মত্স্য কর্মকর্তা আসাদুজ্জামান জানিয়েছেন, কোস্টগার্ড ও মত্স্যবিভাগের একটি টিম মেঘনার ইলিশা পয়েন্ট থেকে ১৪ জেলেকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে দুজন শিশু থাকায় তাদের ছেড়ে দেওয়া হয় এবং ১২ জেলেকে জরিমানা করা হয়। এছাড়াও মেঘনা নদীর বঙ্গের চর অংশ থেকে বেহুন্দী জালসহ দুটি নৌকা ও ৫০ কেজি মাছ জব্দ করা হয়।
