ভোলায় পূবালী ব্যাংকের ৬০তম বর্ষপূর্তি পালিত

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ২১:৩০

ভোলায় পূবালী ব্যাংক লিমিটেডের ৬০তম বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হয়েছে। গতকাল সোমবার শহরের সদর রোড মহাজন পট্টি এলাকায় ব্যাংকের ভোলা শাখা কার্যালয়ে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকের ভোলা শাখার ম্যানেজার আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জোনের ডিজিএম মঞ্জুর আলম মজুমদার। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক  বাংলাদেশ মিরর প্রধান সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন, ব্যবসায়ী ও ভোলা পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন নাজু, ব্যবসায়ী  সালা উদ্দিন, জাহাঙ্গির আলম প্রমুখ।