ফ্রান্সে ঝড়ে হাজারো বাড়ি বিদ্যুত্ বিহীন

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ২১:৩৫

ফ্রান্সের আটলান্টিক উপকূলীয় এলাকা ও দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোর ওপর দিয়ে বয়ে যাওয়া ‘এমিল’ নামের প্রবল একটি ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাতের পর হাজার হাজার বাড়ি বিদ্যুত্ বিহীন হয়ে পড়েছে। রবিবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে ৫৫ হাজার বাড়ি বিদ্যুত্ বিহীন ছিল বলে বিদ্যুত্ সরবরাহ কোম্পানি এনেদিস জানিয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশটির অনেক বিভাগেই ঐদিন ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়। কিছু কিছু এলাকায় বয়ে যাওয়া বাতাসের বেগ ঘণ্টায় ১৬৩ কিলোমিটারও ছাড়িয়ে গিয়েছিল। প্রবল ঝড়ে বহু গাছপালা ভেঙে পড়ে ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে যায়। জরুরি বিভাগ সারাদিন ধরেই শত শত কলে সাড়া দিয়ে যায়। এ পর্যন্ত কারও মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষগুলো নিশ্চিত করেনি। তবে নিসের দক্ষিণাঞ্চলে একটি ভূমিধসের ঘটনায় সত্তরোর্ধ এক নারী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভেঙে পড়া গাছের ডালের আঘাতে ছয় জন আহত হয়েছেন; তাদের আঘাত তেমন গুরুতর নয়। বিদ্যুিবহীন ৫৫ হাজার বাড়ির বিদ্যুত্ সরবরাহ স্বাভাবিক করতে ১ হাজার ৭০০ কর্মী কাজ করছেন বলে এনেদিস জানিয়েছেন।