ডেমরায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ২১:৫৩

ডেমরার কোনাপাড়ায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আকবর হোসেন (৫৫) নামে এক নিরাপত্তা কর্মী মারা গেছেন। গতকাল সোমবার দুপুর ১টার দিকে নাভানা টাওয়ারে এ দুর্ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। আকবর হোসেনের বাড়ি কেরানীগঞ্জের রুহিতপুর এলাকায়। বর্তমানে থাকতেন ডেমরা কোনাপাড়া কর্মস্থলে ।