বরগুনায় বিদ্যুত্স্পৃষ্টে মা, ছেলে ও চাচার মৃত্যু

আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ২২:০৫

বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের খাশতবক গ্রামে গতকাল সোমবার সকালে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ একই পরিবারের তিন জন মারা গেছেন। এরা হলেন, আমজেদ আলী খায়েরের স্ত্রী হামিদা বেগম (৫০), তার ছেলে রাসেল (২৫) ও রাসেলের চাচা দেলোয়ার হোসেন খান (৪৫)।

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাবুদ্দিন জানান, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে দেলোয়ার হোসেন খান তার বাড়ির একটি সুপারি গাছ কাটার পর সেটি পল্লী বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। এ সময় বিদ্যুত্ লাইনের তার ছিঁড়ে দেলোয়ার হোসেনের গায়ে পড়লে তিনি বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকেন। তাকে বাঁচাতে গিয়ে হামিদা বেগম ও তার ছেলে রাসেলও বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।