সাক্ষ্য গ্রহণের প্রথম নথি প্রকাশ

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ০০:০৮

ইউক্রেন কেলেঙ্কারিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের তদন্ত করছেন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটরা। এ নিয়ে সাক্ষ্য গ্রহণের প্রথম নথি গতকাল প্রকাশ করেছে তদন্ত কমিটি। এই প্রথম এই ধরনের নথি প্রকাশ করা হলো। গোপন কক্ষে এসব সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। ইউক্রেনের সাবেক রাষ্ট্রদূত মেরি ইয়োভানভিচ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সিনিয়র উপদেষ্টা মাইকেল ম্যাককিনলের সাক্ষ্যের বিষয়বস্তু প্রকাশ করা হয়েছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের দীর্ঘদিনের অ্যাকাউন্টিং ফার্মকে আট বছরের ট্যাক্স রিটার্ন জমা দিতে বলেছে সুপ্রিম কোর্ট। —রয়টার্স