গত কয়েক দিন ধরে দিল্লির বাতাসের গুণগত মানের সূচকে (একিউআই) ওঠানামা করছে। গতকাল সোমবারও রাজধানীর দূষণচিত্রে খুব একটা হেরফের হয়নি। দূষণের দায় নিয়ে কেন্দ্রীয় সরকার ও দিল্লি সরকারের টানাপোড়েনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বধীন বেঞ্চ কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে ভর্ত্সনা করে বলেছে, ‘এই পরিবেশে কীভাবে বাঁচবো? ঘরের ভিতরেও কেউ নিরাপদ নয়, যথেচ্ছাচার চলছে।’ কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্ট অনুযায়ী, সোমবার সকাল ৭টায় বাতাসের গুণগত সূচকের (একিউআই) গড় ছিল ৭০৮। দূষণের পরিভাষায় এটা অতি বিপজ্জনক। তবে সাড়ে ৭টার পর থেকে পরিস্থিতির সামান্য উন্নতি হয়। অন্যদিকে মুখ্যমন্ত্রী অবরবিন্দ কেজরিওয়াল তার সরকারি গাড়ি ব্যবহার করেননি। জো-বিজোড়ের নিয়ম মেনেই ভাড়ার গাড়ি করে নিজের দফতরে যান। —আনন্দবাজার পত্রিকা
