৬৪ জেলায় কাউছারের পদযাত্রা

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ০০:২৫

উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী  গ্রামের যুবক মো. কাউছার আহমেদ পায়ে হেঁটে ৬৪ জেলা ভ্রমণের উদ্দেশ্যে শুক্রবার সকালে আড়াইহাজার সরকারি সফর আলী কলেজ থেকে পদযাত্রা শুরু করেন। তার পদযাত্রার মূল প্রতিপাদ্য  ‘ভ্রমণের বাংলাদেশ, সুন্দর থাকুক পরিবেশ’। কাউছার উপজেলার কল্যান্দী রঘুনাথপুর গ্রামের কামিজ উদ্দিনের ছেলে।

শুক্রবার সকালে তাকে সফর আলী কলেজ মাঠ থেকে বিদায় জানান ভ্রমণ বাংলাদেশ-এর সভাপতি আরশাদ হোসেন টুটুল। এ সময় তার সঙ্গে ছিলেন ব্যাচ-১০ এর চেয়ারম্যান মো. আশ্রাফুল, ‘বিউটিফুল আড়াইহাজার’ এর অ্যাডমিন শাহীনুর আড়াইহাজারী। পদযাত্রা শুরুর আগে মিলাদ  পড়ানো হয়। এর আগে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের এমপি নজরুল ইসলাম বাবু তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। কাউছার প্রতিটি জেলা শহরে পৌঁছে একটি করে বৃক্ষ রোপণ করার অভিপ্রায় ব্যক্ত করেন।