রাজধানীর গুলশানের পুলিশ প্লাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে পঞ্চম তলায় ফুড কোর্টের একটি দোকানে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ প্লাজার পঞ্চম তলায় ফুড কোর্টের একটি দোকানে আগুন লাগে। তবে তাৎক্ষনিকভাবে তিনি ক্ষয়ক্ষতির সম্পর্কে কিছু জানাতে পারেননি।
আরো পড়ুন: টেলিভিশন পর্দায় আসছে ‘হাসিনা: এ ডটারস টেল’
ইত্তেফাক/জেডএইচ
