প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ১৮৪ রানে অলআউট করে দিয়েছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় ইনিংসেও ১৮৭ রানে ৫ উইকেট হারিয়েছিল তারা। ফলে জয়টা দেখতেই পাচ্ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু গতকাল দারুণ পালটা লড়াই করল সফরকারী শ্রীলঙ্কানরা। প্রায় সারাদিন ব্যাট করে ম্যাচ ড্র করে ফেলল তারা।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ১৮৪ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশ করেছিল ৩৫৪ রান। জবাবে গতকাল ৯ উইকেটে ৩৪৬ রান তুলে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। অধিনায়ক পেরেরা ৮১ এবং গামাগে ও উইলালাগে ৪৫ করে রান করেন। বাংলাদেশের আশরাফুল ও মেহেদী হাসান ৩টি করে উইকেট নেন।
১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ম্যাচের শেষ সময়ে ৩ উইকেটে ৩৭ রান করেছিল বাংলাদেশ।
