প্রথম টি-টোয়েন্টিতে হারলেও টানা দুটি ম্যাচ জিতে দারুণভাবেই ঘুরে দাঁড়ালো নিউজিল্যান্ড দল। সিরিজের তৃতীয় ম্যাচে গতকাল ব্ল্যাকক্যাপরা ১৪ রানে হারিয়েছে ইংলিশদের। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড সাত উইকেটে জিতেছিল। এরপর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড ২১ রানে জয় পেয়েছিল। নেপিয়ারে আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি। এছাড়া মার্টিন গাপটিল ৩৩, রস টেলর ২৭ ও জেমস নিশাম ২০ রান করেন। দুটি উইকেট নেন টম কুর্যান। নিউজিল্যান্ডের জয়ের নায়ক এবার কলিন ডি গ্র্যান্ডহোম। তার ৫৫ রানের ইনিংসের সুবাদেই গতকাল নেলসনের স্যাক্সটন ওভালে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে স্বাগতিকরা করে ১৮০ রান। জবাব দিতে নেমে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৬৬ করে থামে ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়নরা। কাঁকতালীয়ভাবে তাদের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহও ৫৫ রানের। সেটা করেন ডেভিড মালান। এছাড়া জেমস ভিন্স হাফ সেঞ্চুরি থেকে এক রান দূরে থেকে থামেন। নিউজিল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন লোকি ফার্গুসন ও ব্লেয়ার টিকনার। মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচ হারে ইংল্যান্ড।
