শেখ রাসেলে অস্ট্রেলিয়ান ফুটবলার ক্রিস্টোফার

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ২২:৩০
অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলে খেলা ডিফেন্ডার ক্রিস্টোফার হার্ডকে দলে ভিড়িয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। এর আগে চলতি দলবদলে এলিসন নাদুকাকে আসন্ন লিগ মৌসুমের জন্য চুক্তিবদ্ধ করেছিল দলটি। এশিয়ায় পাড়ি জমানোর আগে ক্যারিয়ারের একটা বড়ো সময় ইংলিশ ফুটবলে কাটিয়েছেন ক্রিস্টোফার। অ্যাস্টন ভিলা থেকে বোল্টন ওয়ান্ডারার্স, উইগান অ্যাথলেটিকে খেলেছেন অস্ট্রেলিয়ান এই ডিফেন্ডার। আইএসএলের দল চেন্নাইয়িন এফসির হয়েও খেলেছেন তিনি। জাতীয় দলের হয়ে মোটে তিনটি ম্যাচ খেলেছেন।