নিয়োগ

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ২২:৫৩

নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি বিধি মোতাবেক চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, পো: চৌবাড়ী, উপজেলা: কামারখন্দ, জেলা: সিরাজগঞ্জের জন্য শূন্যপদে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর (কম্পিউটারে দক্ষ হতে হবে) এবং সৃষ্টপদে সহকারী গ্রন্থাগারিক কাম-ক্যাটালগার পদে ১ (এক) জন করে লোক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনেরো) দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র, ২ (দুই) কপি রঙিন ছবিসহ সভাপতি/প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বরাবর আবেদন করতে হবে। আবেদনের সহিত বিদ্যালয়ের অনুকূলে সোনালী ব্যাংক লি: চৌবাড়ী শাখা, সিরাজগঞ্জের উপর ইস্যুকৃত প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদের জন্য ২০০০/- (দুই হাজার) টাকার এবং অন্যান্য পদের জন্য ১০০০/- (এক হাজার) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার জমা দিতে হবে। সভাপতি/ প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)।   সিকে-২৮১৭