মাগুরায় ধানক্ষেতে যুবকের গলাকাটা লাশ

আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১০:৫৬

মাগুরা শহরতলীর বরুনাতৈল ধানের মাঠ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, রবিবার রাতে দুর্বৃত্তরা তাকে হত্যার পর বরুনাতৈল এলাকায় মাঠের মধ্যে ফেলে যায়।

ইত্তেফাক/এএম