সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলাধীন হাটপাঙ্গাসী বাজার এলাকায় সামান্য একটু বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। বেশ কয়েক জায়গায় জমে যায় হাঁটু পানি। ফলে জনসাধারণ তথা স্কুল-কলেজগামী ছাত্রছাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে খলিল মোড়ে বাজারপথে, গ্রামপাঙ্গাসী চৌরাস্তার মোড়ে, ডা. আবদুল হাই পট্টি, মাছের বাজার, চালের বাজারে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করে। ব্যস্ততম স্থানগুলোতে অসংখ্য মানুষ ও ভ্যান রিকশাসহ বিভিন্ন বাহন চলাচল করে। এই জলাবদ্ধতা দূর করতে আশু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. মোকাদ্দেস হোসাইন সোহান, গ্রামপাঙ্গাসী চানপাড়া, বোয়ালিয়ারচর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ
