সাবেক এমপি আউয়ালের ফেসবুক আইডি হ্যাকড

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ২৩:৪৪

লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালের ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। এ বিষয়ে রাজধানীর কলাবাগান থানায় সোমবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এ বিষয়ে সাবেক এমপি আউয়াল বলেন, রবিবার হঠাত্ দেখি আমার ফেসবুক অ্যাকাউন্টটি ও মেসেঞ্জার কাজ করছে না। শুভাকাঙ্ক্ষীরা ফোন করে জানায়, আমার মেসেঞ্জার ব্যবহার করে বিভিন্ন বাজে কথা ও মন্তব্য পাঠানো হচ্ছে। এরপর আমি থানায় জিডি করি। পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সঙ্গেও যোগাযোগ করব। বর্তমানে আইডিটি পুনরুদ্ধারে কাজ চলছে। আইডি ব্যবহার করে কুরুচিপূর্ণ ছবি বা মেসেজ অন্যদের কাছে যারা পাঠিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।