আজ মনোয়ারা বেগম আছিয়ার ২৭তম মৃত্যুবার্ষিকী। তিনি কুমিল্লার হোমনা উপজেলার কৃষ্ণপুর গ্রামের শিক্ষক বশির মাস্টারের স্ত্রী এবং অধ্যাপক মীর মো. মাসুদুজ্জামান ও সিইও গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড মো. মোজাম্মেল হক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের মাতা। এ উপলক্ষ্যে বেগম মনোয়ারা বশির ফাউন্ডেশন-এর পক্ষ থেকে শিক্ষাসামগ্রী বিতরণ, কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
