রামগঞ্জে মা সমাবেশ ও স্কুলড্রেস বিতরণ

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ০১:১৪

 রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৭ নম্বর দরবেশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিজানুর রহমানের উদ্যোগে মঙ্গলবার দুপুরে স্কুলমাঠে লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি) অর্থায়নে পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আইয়েনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০০ ছাত্রছাত্রীদের মাঝে স্কুলড্রেস বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক আবু তাহেরের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সেলিম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।