জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে একটি পাইপগান, ছয়টি রামদা ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর এলাকার কাহার মিয়ার বাড়ি থেকে এদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে—আব্দুল মতিন, খেজর মিয়া, রুহুল আমিন টিপু, আব্দুল কছির, আব্দুল কাইয়ুম, আব্দুল রশিদ, জুয়েল আহমদ, এনাম, সুমন আহমদ, রইছ উদ্দিন, মোহাম্মাদ আলী, নাছির উদ্দিন, আল-আমিন। থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
