ঘোড়াশাল বাজারে পাঁচ স্বর্ণের দোকানে ডাকাতি

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৭:০৯

পলাশ (নরসিংদী) সংবাদদাতা

পলাশের ঘোড়াশাল বাজারের পাঁচটি স্বর্ণের দোকানসহ ছয়টি দোকানে ডাকাতি সংঘটিত হয়েছে। সোমবার রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় প্রায় ৮০-৯০ ভরি স্বর্ণালংকার, নগদ ১৫ লাখ টাকা লুট করে ডাকাতেরা। হামলায় আহত হন দুই দোকান কর্মচারী।

নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডাকাতি হওয়া দোকানগুলো হলো—মুসলিম জুয়েলার্স, জনতা গহনা, প্রিয় জুয়েলার্স, মল্লিক জুয়েলার্স, মা শিল্পালয় ও একটি চালের দোকানের সিন্ধুকের স্বর্ণালংকার।

আহত দোকানের দুই কর্মচারী বলরাম ও রামজয় মন্ডপকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে জেলা পুলিশ, জেলার সিআইডি, পিবিআই ও গোয়েন্দা শাখার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।