হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ওজনে কম দেওয়া ও লাইসেন্স না থাকার অপরাধে হোমনার তিন বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে হোমনা বাজারের হাজি বাচ্চু বেকারিকে ৩০ হাজার, ভাই ভাই বেকারিকে ১০ হাজার এবং রাজধানী বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমা হোমনা বাজারে এ সাজা দেন।
