ভৈরবে বৈদেশিক মুদ্রাসহ যুবক গ্রেফতার

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৭:১০

মানিলন্ডারিং আইনে মামলা

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা

ভৈরবে মঙ্গলবার সকালে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক যুবককে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। তার নাম রাসেল শেখ। ভৈরব রেওলয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, ৫০ হাজার সৌদি রিয়াল এবং ১৪ হাজার ১০০ ইংল্যান্ড পাউন্ডসহ রাসেল শেখকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা দায়ের করা হয়েছে।