মহেশপুরে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৭:১০

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে মহেশপুরে মঙ্গলবার সকালে গাজীরণনেছা বালিকা বিদ্যালয়ে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডিএফ), আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায় ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।

ফতেপুর গাজীরণনেছা বালিকা বিদ্যালয়ের উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন, ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, এইচআরডিএফ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি সাংবাদিক আব্দুর রহমান, গাজীরণনেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ। বক্তারা সারাদেশে শিশু ধর্ষণ, নারী নির্যাতন, হত্যার নিন্দা, প্রতিবাদ জানান এবং ধর্ষক হাফিজুরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

উল্লেখ্য, গত শুক্রবার ফতেপুর গ্রামের মসলেম শেখের লম্পট ছেলে আট বছরের শিশুকে বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে নিয়ে ধর্ষণ করে। ঐদিনই মহেশপুর থানায় মামলা হয়।