নাটোরে ফেনসিডিলসহ গ্রেফতার দুই

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৭:১১

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে মঙ্গলবার সকালে ফেনসিডিলসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো শিমুল হোসেন ও আলিব হোসেন।

গুরুদাসপুর থানার ওসি মো. মোজাহারুল ইসলাম জানান, গুরুদাসপুর থানার এসআই ময়েজ উদ্দিন ও এএসআই রুবেল হোসেন ঐ দুই ব্যক্তির দাঁড়িয়ে থাকা সন্ধেহজনক দেখে ব্যাগ তল্লাশি করেন। এ সময় ব্যাগ থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। তাদের বিরুদ্ধে চোরাচালান মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে নাটোর কারাগারে পাঠানো হয়েছে।