ফটো ক্যাপশন

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৭:১৩

গুলশান, বনানী ও বারিধারা এলাকায় অধিকতর নিরাপত্তা ব্যবস্থা  জোরদার করার লক্ষ্যে সি সি ক্যামেরার জন্য সাড়ে ৫ কোটি টাকার চেক প্রদান করল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। এ উপলক্ষ্যে গতকাল বিএবি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য আলহাজ এ কে এম রহমত উল্লাহর কাছে এ চেক হস্তান্তর করেন বিএবির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। এ সময় স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ, এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নুুরুন নেওয়াজ, সোশ্যাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, উত্তরা ব্যাংকের পরিচালক কর্নেল (অব.) এম এস কামাল উপস্থিত ছিলেন

 

০০

 

সম্প্রতি ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ২০১৯ সালের প্রথম ৯ মাসের আর্থিক ফলাফল প্রকাশ করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সেলিম আর এফ হোসেন ব্যাংকের আর্থিক ফলাফল উপস্থাপন করেন। ব্যাংকের সিআর চৌধুরী আখতার আসিফ, সিওও মো. সাব্বির হোসেন, সিএফও মোহম্মদ মাসুদ রানা, করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান তারেক রিফাত উল্লাহ খান, এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেন এবং ট্রেজারি ও এফআইএস বিভাগের প্রধান শাহীন ইকবাল অনুষ্ঠানে বিজনেস সম্পর্কে উপস্থাপনা প্রদান করেন

 

০০

 

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের বোর্ড অডিট কমিটির ২২১তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান একরামুল হক। সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক ও বোর্ড অডিট কমিটির সদস্য আব্দুল হালিম ও মো. মশিউর রহমান চমক, বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা এবং ব্যাংকের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন