ডিএসইর সূচক বাড়ল ২৫ পয়েন্ট

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৭:১৪

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মোট ৩৫০টি কোম্পানির ১০ কোটি ৭৯ লাখ ৭৬ হাজার ৭৮৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৩০৭ কোটি ৭৬ লাখ ৪৫ হাজার ১১ টাকা। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৫ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০৩ দশমিক ৭০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ১০ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ১৬৩৭ দশমিক ১৪ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহসূচক ৬ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ০৮১ দশমিক ৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯২টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো—ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল টিউবস, ভিএফএস থ্রেড, সোনার বাংলা ইনসিওরেন্স, সুহূদ ইন্ডা., স্কয়ার ফার্মা, সিলভা ফার্মা, স্ট্যান্ডার্ড সিরামিকস, কপারটেক ইন্ডা. ও  ফরচুন সুজ।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—ইয়াকিন পলিমার, ন্যাশনাল টিউবস, মোজাফফ্র হোসেন স্পিনিং, আল-হাজ টেক্স, সুহূদ ইন্ডা., কাশেম ইন্ডা., গ্রীনডেল্টা ইনসিওরেন্স, কপারটেক ইন্ডা., সিলভা ফার্মা ও হাক্কানী পাল্প।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—মেঘনা পেট, এমারেল্ড অয়েল, সিএনএ টেক্স, পপুলার লাইফ ইনসিওরেন্স, অ্যাপোলো ইস্পাত, ফ্যামিলি টেক্স, জেনারেশন নেক্সট, মতিন স্পিনিং, সেলভো কেমিক্যাল ও মার্কেন্টাইল ব্যাংক ফার্স্ট মি. ফা।