সড়কে নাকাল নগরবাসী

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৯:৫০

রেবেকা ইসলাম

 

ঢাকায় যানের হয় না জটলা

এমন রোডের আকাল

রোজ দিনে রাতে নগরবাসীরা

হচ্ছে সড়কে নাকাল।

 

মতিঝিল থেকে মিরপুর যেতে

টিকাটুলি থেকে বাড্ডা

সব এলাকায় জমিয়ে বসবে

হাজার গাড়ির আড্ডা।

 

পথে বেরুলেই পড়ছি সবাই

যানজটে বেশ আটকা

সকালবেলাতে বাসি হয়ে যায়

টগবগে মন টাটকা।

 

কত না সড়ক উড়াল সেতুর

নিচ্ছে জনতা স্বাদ

তার দুই গুণ জনগণ বেড়ে

সব হয় বরবাদ।

 

সম সুর-তালে বাড়ছে বাহন

কারো চেয়ে কেউ কম না

ঘণ্টা পেড়োবে যেতে যদি চাও

মালিবাগ থেকে রমনা।

 

পেরেশানি ভয় কমছে না আর

দিন দিন বাড়ে মাত্রা

এমনি করেই ঢাকাবাসীদের

চলছে জীবনযাত্রা।