একুশে টেলিভিশনে আজ প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘কথা কাজে মিল নাই’। নাটকটিতে হাস্যরসের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সমসাময়িক বিভিন্ন অমিল। মধ্যবিত্ত পরিবারের নিত্য-নৈমিত্তিক টানাপোড়েন আর ব্যস্ত শহরের ব্যস্ত মানুষের কিছু চুম্বক ঘটনা দর্শকরা উপভোগ করবেন এই ধারাবাহিকের মাধ্যমে। হাসান জাহাঙ্গীরের রচনা ও পরিচালনায় এই মেগাধারাবাহিকে অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, শাহরিয়ার নাজীম জয়, সিদ্দিকুর রহমান, মনীরা মিঠু, হাসীনসহ অনেকে। ধারাবাহিকটি প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে।
