হালকা ও পাতলা গেমিং ল্যাপটপ

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ২০:১৮

 

বিশ্ববিখ্যাত ব্র্যান্ড লেনোভোর অন্যতম গেমিং সিরিজ লেনোভো লিজিয়ন ওয়াই৫৩০ গেমিং ল্যাপটপ পাওয়া যাচ্ছে দেশের বাজারে। হালকা-পাতলা গড়ন এবং অত্যাধুনিক ডিজাইনের এই ল্যাপটপ মূলত গেমারদের উদ্দেশে বানানো হয়েছে। স্টাইলিশ গড়ন এবং ভিতরে ল্যাপটপটি আপটুডেট স্পেসিফিকেশনে ভরপুর। ল্যাপটপটির প্রসেসর হিসেবে আছে ইন্টেলের অষ্টম প্রজন্মের কোরআই ফাইভ ৮৩০০এইচ, র্যাম হিসেবে ৮ জিবি ডিডিআর ফোর এবং গেমিংয়ের জন্য গ্রাফিক্স চিপসেট হিসেবে আছে এনভিডিয়া জিটিএক্স১০৫০টিআই ৪ জিবি মডেলের গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। এছাড়া স্টোরেজ হিসেবে আছে ৫১২ জিবি এসএসডির সঙ্গে ১ টেরাবাইট হার্ডড্রাইভ সাপোর্টের সুবিধা।

১৫.৬ ইঞ্চি ল্যাপটপের ডিপ্লেটি চিকন বেজেলের ফুল এইচডি ১৪৪ হার্জ রিফ্রেশ রেটের এন্টি-রিফ্লেক্টিভ আইপিএস ডিসপ্লে। গেমিং ল্যাপটপ হওয়া সত্ত্বেও এটি সহজে বহনযোগ্য। এছাড়া পাতলা ডিজাইনের হলেও ল্যাপটপে আছে সব প্রকার ইনপুট এবং আউটপুট পোর্ট। ল্যাপটপটি ডলবি এটমসের সঙ্গে হার্মান কার্ডন স্পিকারের একটি অসাধারণ জুটি নিয়ে উন্নত মানের সাউন্ড দিতে সক্ষম।

অরিজিনাল উইন্ডোজের সঙ্গে ল্যাপটপটি পাওয়া যাচ্ছে ব্ল্যাক কালারে। দুই বছরের ওয়্যারেন্টি সুবিধার সঙ্গে লেনোভো লিজিয়ন ওয়াই৫৩০ ল্যাপটপটির দাম ১ লাখ ৮ হাজার টাকা। ল্যাপটপটি পাওয়া যাবে লেনোভো অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের যে কোনো শাখায় এবং অনুমোদিত ডিলার হাউজে।