স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের ব্যবস্থাপনায় ও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্সে গতকাল অনুষ্ঠিত ওয়ালটন কলেজ (অনূর্ধ্ব-১৭) বালিকা রাগবির ফাইনালে গাজীরচট এ এম উচ্চ বিদ্যালয় ও কলেজ ১০-৫ পয়েন্টে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলের মিতা সেরা খেলোয়াড় হন। ফাইনালে পুরস্কার বিতরণ করেন ক্রীড়া সংগঠক ফরিদা আক্তার বেগম।
ওয়ালটন গ্রুপের অপারেটিভ অন্যতম পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক শাহজান আলী বাংলাদেশ রাগবি ফেডারেরশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সাধারন সম্পাদক সাঈদ আহমেদ, টুনামেন্ট কমিটির সম্পাদক সদস্য পারভীন নাহার পুতুল, সদস্য সিরাজুল ইসলাম, সদস্য দীন ইসলাম, অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন কলেজের শিক্ষক, অভিভাবক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। এই প্রতিযোগিতায় ম্যাচ পরিচালনা করেন নাজমুস সাকিব শোভন, আবু আরিফ, জহিরুল ইসলাম, ফাহিম সরকার ও ওয়াস্তী আফজল।
