ফটো ক্যাপশন

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ২১:০৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যাংকিং বুথ সম্প্রতি গাজীপুরের শিমুলতলী বাজারে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। অতিথি হিসেবে বুথের উদ্বোধন করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী। ব্যাংকের ঢাকা ইস্ট জোনের প্রধান মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের এজেন্ট ও বুথ ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মাহবুব আলম ও গাজীপুর সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন

 

০০

 

ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের গণ-গ্রামীণ বিমার উদ্যোগে সম্প্রতি দিনব্যাপী ক্ষুদ্র বিমাকর্মী সম্মিলন নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা আদিবা রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিএমও বিনীত আগারওয়াল, কোম্পানির সচিব ও ডিএমডি উত্তম কুমার সাধু এবং গণ-গ্রামীণ বিমার হিসাব বিভাগের প্রধান ইভিপি মোহাইমিনুল ইসলাম মিল্টন ব্যাপারী