ইত্তেফাক রিপোর্ট
টানা বেশ কয়েক দিন সূচকের পতনের পর দেশের উভয় শেয়ারবাজারেই গতকাল বুধবার সূচকে বড়ো উল্লম্ফন দেখা গেছে। দেশের প্রধান শেয়ারবাজার ডিএসই ব্রড ইনডেক্স পূর্বের কার্যদিবসের চেয়ে ৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৫৫ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ মূল্যসূচক ১৭ দশমিক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৫৪ দশমিক ২০ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৭ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২১টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ার। ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৫ কোটি ২৫ লাখ টাকা। এছাড়া ৩৫১টি কোম্পানির ১৪ কোটি ১৫ লাখ ৩৬ হাজার ৫১৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো : ন্যাশনাল টিউবস, ব্র্যাক ব্যাংক, জেনারেশন নেক্সট, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ভিএফএস থ্রেড, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড সিরামিকস, ফার্মা এইড ও সোনার বাংলা ইন্স্যুরেন্স।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : শমরিতা হসপিটাল, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, সিনোবাংলা, বসুন্ধরা পেপার মিল, লঙ্কাবাংলা ফাইন্যান্স, তসরিফা ইন্ডাস্ট্রিজ, ইন্টারন্যাশনাল লিজিং, সেন্ট্রাল ফার্মা, আল-হাজ্ব টেক্স ও হাক্কানী পাল্প।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : রহিম টেক্সটাইল, ন্যাশনাল টিউবস, এমএল ডায়িং, গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, বাটা সুজ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, বিজিআইসি ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৩২ দশমিক ৮৬ পয়েন্ট ৮ হাজার ৬৭৮ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৫৫ বেড়ে ১৪ হাজার ২৮০ পয়েন্টে অবস্থান করছে। ২৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত ছিল ৩৬টির দর। সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ১১ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
