চট্টগ্রামে রেলের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ২১:৩৩

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম নগরীর পাহাড়তলিতে রেলের জমি থেকে সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে চার একর জমি উদ্ধার করা হয়েছে। বুধবার পাহাড়তলীর আমবাগান ও রেল কলোনি এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিম এ অভিযানে নেতৃত্ব দেন।