পিরোজপুর অফিস
পিরোজপুরে স্ত্রী আসমা বেগমকে গলা কেটে হত্যার দায়ে মো. রেজাউল মোড়ল নামের এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। বুধবার জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান আসামির উপস্থিতিতে এ রায় দেন। ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত রেজাউল মোড়ল খুলনার ডুমুরিয়া উপজেলার মালতিয়া গ্রামের মো. আব্দুল কাশেমের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, গত ২০১৬ সালের ২২ ডিসেম্বর রাতে মো. রেজাউল স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে খাবার খেতে আসা শ্রমিক আলমগীর তাদের ডাক দিলে কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা দিয়ে উঁকি মেরে দেখেন মেজেতে রক্তাক্ত অবস্থায় গৃহবধূর লাশ পড়ে আছে। এ ঘটনায় নিহতের বাবা মো. শাহজাহান মোড়ল বাদী হয়ে পিরোজপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
