শিশু ধর্ষণ মামলা
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতিতে সাড়ে তিন বছর বয়সি শিশুকে ধর্ষণের ঘটনার মামলায় মো. বেলাল নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আরো ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ডাদেশও দেওয়া হয়।
বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুুবী এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল বাশার রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
সাজাপ্রাপ্ত আসামি বেলাল রামগতি পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের শ্যামনগর এলাকার মো. সেলিমের ছেলে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর সংঘটিত ধর্ষণের ঘটনায় ভিকটিম শিশুর পরিবারের পক্ষ থেকে রামগতি থানায় বেলালকে অভিযুক্ত করে মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
