মীর্জাগঞ্জে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ২১:৩৬

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

মীর্জাগঞ্জে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ ভেঙে দিয়েছে প্রশাসন। মীর্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সরোয়ার হোসেন জানান, মঙ্গলবার বিকালে উপজেলার চৈতা গ্রামে মেয়ের বাবা তার নাবালিকা মেয়ের বিয়ের আয়োজন করেন। গোপন সংবাদের ভিত্তিতে তিনি সেখানে উপস্থিত হয়ে বিয়ে ভেঙে দেন। অবশ্য ঐ মেয়েও বিয়েতে রাজি ছিল না। এ সময় মেয়ের বাবা-মা ১৮ বছরের আগে তাকে বিয়ে দেবে না বলে অঙ্গীকারনামা দিয়েছেন।