মহেশপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ২১:৩৬

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

উপজেলার বামনগাছা গ্রাম থেকে মঙ্গলবার রাতে ১৪৪ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে ভৈরবা ফাঁড়ি পুলিশ।

গোপন সূত্রে ভৈরবা ফাঁড়ির আইসি এসআই শরিফুল ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার ভৈরবা-মহেশপুর সড়কের বামনগাছা নামক স্থান থেকে মাদক ব্যবসায়ী কলিম উদ্দিনকে ১৪৪ বোতল ফেনসিডিলসহ আটক করে। এ ব্যাপারে মহেশপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

এদিকে ৫৮ বিজিবির শ্যামকুড় বিওপি মাইলবাড়ীয়া ঈদগাহ মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে।