বেরোবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ২১:৩৬

বেরোবি সংবাদদাতা

তিন দফা দাবিতে বুধবার ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।

দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত প্রায় দুই ঘন্টা ধরে মহাসড়ক অবরোধ করে রাখা হয়। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর আগে দুপুর ১২টায় রাসেল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে প্রক্টর (চলতি দায়িত্ব) আতিউর রহমান বলেন, এটি ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত। এখন সিদ্ধান্ত পরিবর্তন করতে হলে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটিকে আবার বসতে হবে। এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে না। আমরা আলোচনায় বসেছি। এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।