আজ কবি মাহবুব উল আলম চৌধুরীর ৯৩তম জন্মবার্ষিকী। অমর একুশের প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবী নিয়ে এসেছি’র জনক এই কবি ১৯২৭ সালের ৭ নভেম্বর চট্টগ্রামের রাউজানের গহিরা গ্রামে জন্মগ্রহণ করেন। শিল্প-সাহিত্যের পাশাপাশি তিনি রাজনৈতিক অঙ্গনেও দীর্ঘকাল সক্রিয় থেকেছেন। ১৯৪৬ সালে তার লেখা ‘বিপ্লব’ গ্রন্থটি বাজেয়াপ্ত করা হয়। ১৯৭২ থেকে ১৯৮২ সাল পর্যন্ত তিনি চট্টগ্রাম থেকে প্রকাশিত ‘দৈনিক স্বাধীনতা’ সম্পাদনা করেন। ১৯৮৬ সালে বাংলা একাডেমি তাকে ফেলোশিপ প্রদান করে। ২০০৯ সালে বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করে। ২০০৭ সালের ২৩ ডিসেম্বর ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন।
