উদ্ধার কাজ চালাচ্ছে নৌবাহিনী
বিশেষ প্রতিনিধি
সেন্ট মার্টিন্স এর অদূরে গভীর সাগরে বাণিজ্যিক জাহাজের ধাক্কায় এফবি মিনসন্ধানী নামের একটি ফিশিং ট্রলার ২৪ জন জেলেসহ মঙ্গলবার গভীর রাতে ডুবে যায়। সংবাদ পেয়ে গভীর সমুদ্রে টহলরত থাকা নৌবাহিনীর জাহাজ সমুদ্র জয় তত্ক্ষণাত্ ঘটনাস্থলে পৌঁছে এবং স্থানীয়দের সহযোগিতায় ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেদের টেকনাফে স্থানীয়দের নিকট হস্তান্তর করা হয়। খবর পেয়ে অপর একটি নৌবাহিনী জাহাজ অপরাজেয় দ্রুততার সঙ্গে উদ্ধার কাজে যোগ দেয়। এ পর্যন্ত তিনটি মৃতদেহ উদ্ধার করেছে এবং নিখোঁজ ৯ জেলেকে উদ্ধারে নৌবাহিনী জাহাজ সমুদ্র জয় ও অপরাজেয় নিরবচ্ছিন্ন উদ্ধার তত্পরতা চালিয়ে যাচ্ছে।
০
