ইত্তেফাক রিপোর্ট
জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, শুধু বুয়েটের ছাত্র আবরার হত্যার সুষ্ঠু বিচারের দাবি নয়, এই সরকারকে বিদায়ে রক্ত দিয়ে স্বাক্ষর করে শপথ নিতে হবে। জনগণের অধিকার আদায়ে এ সরকারকে বিদায় করতে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আবরার হত্যার বিচারের দাবিতে ঐক্যফ্রন্ট আয়োজিত ‘রক্তের অক্ষরে সত্যের স্বাক্ষর’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এসময় তিনি নিজের আঙুল থেকে রক্ত বের করে ব্যানারে স্বাক্ষর করেন। আরো বক্তব্য দেন—গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব প্রমুখ।ধ
