বাগদাদির স্ত্রীকে আটক করেছে তুরস্ক

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ০০:১৩

তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, আইএসের সাবেক প্রধান আবু বকর আল-বাগদাদির স্ত্রীকে আটক করা হয়েছে। গতকাল প্রেসিডেন্ট এই তথ্য জানান। এর আগে মঙ্গলবার তুরস্ক বাগদাদির বোনকে আটক করার কথা জানিয়েছিল। এরদোয়ান জানান, বাগদাদির শ্যালককেও আটক করা হয়েছে। এই প্রথম এসব তথ্য তুরস্ক প্রকাশ করছে জানিয়ে এরদোয়ান বলেন, যুক্তরাষ্ট্রের মতো আমরা সবকিছু প্রকাশ করি না। —বিবিসি