সরে দাঁড়ালেন জাতিসংঘে ফিলিস্তিনি শরণার্থী সংস্থার প্রধান

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ০০:১৩

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার প্রধান পিয়েরে ক্রাজেনবুল সরে দাঁড়িয়েছেন। অসদাচরণের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি এই পদে থাকছেন না বলে জানিয়েছেন। তার স্থানে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রিস্টিয়ান স্যান্ডার্স। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক ত্রাণ ও কর্মসংস্থান সংস্থার (ইউএনআরডব্লিউএ) এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। তবে বিবৃতিতে ঐ অভিযোগের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। —রয়টার্স