প্রকল্পের আওতায় সাড়ে ১১ হাজার টাকা মূল্যের কাঠের বেঞ্চ সরবরাহ করা দুর্নীতি ঘটেছে! ‘তথ্য-প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজসমূহের উন্নয়ন প্রকল্প’ এ বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের ফিডকো ফার্নিচার কমপ্লেক্স থেকে সরবরাহকৃত কাঠের বেঞ্চের এধরনের মূল্য ধার্য করে দুর্নীতি করা হয়েছে বলে প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার পটুয়াখালীতে অভিযান চালিয়ে দুদক এ প্রমাণ পায়।
