রংপুরে নারী এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ০০:১৬

রংপুরের পীরগঞ্জে ভাড়াবাড়ি থেকে এক নারী এনজিওকর্মীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রুমি আক্তার। তিনি ব্র্যাকের ভেন্ডাবাড়ি প্রগতি শাখায় ক্রেডিট অফিসার পদে কর্মরত ছিলেন। গতকাল বিকেলে পীরগঞ্জের ভেন্ডাবাড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পীরগঞ্জ ভেন্ডাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানা গেছে।